sliderস্থানিয়

কটিয়াদীতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বীদের অবতার পরম ব্রহ্ম, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

১৬ আগষ্ট শনিবার কটিয়াদী পৌর সদরের পশ্চিম পাড়ায় অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন জীউর মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট, কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার মন্দির প্রাঙ্গণে গিয়েই শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে মন্দির প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন জীউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার জহরলাল সাহা, বিশিষ্ট শিল্পপতি গুরুদেব জর্দার স্বত্বাধিকারী বাবু স্বপন কুমার সাহা, উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার সাহা, আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।এ ছাড়া ও আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার শত শত সনাতন ধর্মালম্বী ভক্ত সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button