
শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ (সদর) আসনের সাবেক ৩ বারের এমপি, জেপি নেতা শাহ রফিকুল বারী চৌধুরী ওরফে রফিক চৌধুরী আর নেই। তিনি শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে জামালপুর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। তার নামাজে জানাযা আগামীকাল শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় শেরপুর সদরের কামারেরচর চৌধুরীবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিকটাত্মীয় সাংবাদিক রতন চৌধুরী।
রফিক চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম মেম্বার ও জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন।




