sliderস্থানিয়

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জালালপুর ইউনিয়নের রফিকুল আলম রফিক

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথমবারের মতো উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মূল্যায়নের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের, ট্যাক্স অ্যাসেসমেন্ট, বাজেট প্রণয়ন, গ্রাম্য আদালত পরিচালনা, নিজস্ব রাজস্ব আয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সেনিটেশন কার্যক্রম ও জনহিতকর কার্যক্রমে সাফল্যের জন্য জালালপুর ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এবং রফিকুল আলম রফিক শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৪ আগস্ট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের সমস্ত কর্মকর্তাও কর্মচারীদের আয়োজনে, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, সদস্য মতিউর রহমান, দিদারুল ইসলাম, সমাজ সেবক মাহাবুল আলম কাইয়ুম সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় দল মত নির্বিশেষে জালালপুর ইউনিয়নকে উন্নত ইউনিয়ন হিসেবে গড়তে সবার সঙ্গে কাজ করে যাচ্ছি এবং সমস্ত ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button