sliderস্থানিয়

সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:”প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয় কে সমানে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মো. হুমায়ুন কবির, সোনালী ব্যাংক সালথা শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান, প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিতি সকলকে জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button