sliderস্থানিয়

পৌরসভার অবহেলায় ডুবে আছে ভেদভেদি মুসলিম পাড়া সড়ক, জনদুর্ভোগ চরমে

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি : রাঙামাটি শহরের ভেদভেদিস্থ মুসলিম পাড়া পৌর সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আসাম বস্তি ভেদভেদি সংযোগ সড়ক হয়ে মুসলিম পাড়া পর্যন্ত প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার দীর্ঘ রাস্তার প্রায় পুরোটাই ভেঙে গেছে, বড় বড় গর্তে জমে আছে নোংরা পানি। পৌরসভার বছরের পর বছর অবহেলার কারণে এখন এই সড়ক দিয়ে হাঁটা তো দূরের কথা, মোটরসাইকেল ও রিকশা চালানোও দুঃসাহসিক কাজ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন মুসলিম পাড়া ছাড়াও রাঙা পানিপাড়া, সনাতন পাড়া, ভেদভেদী বটতলী বাজার এলাকার শত শত মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী এই পথে চলাচল করেন। বর্ষার সময় গর্তে জমে থাকা নোংরা পানি পথচারীর গায়ে ছিটকে পড়ে, নষ্ট করে দেয় কাপড়-চোপড়। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী কর্মী— সবাই এই দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিশেষ করে বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের জন্য এই সড়ক এখন মৃত্যুকূপ। জরুরি অবস্থায় রোগী পরিবহনও হয়ে পড়েছে দুঃসাধ্য। এলাকাবাসী জানিয়েছে, বহুবার পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

মুসলিম পাড়ার প্রবীণ বাসিন্দা মোঃ নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কি পৌরসভার নাগরিক নই? কর দিই, ভোট দিই, কিন্তু রাস্তা মেরামতের জন্য বারবার বলেও কোনো লাভ হয়নি। এটা কি মানুষের চলাচলের রাস্তা, নাকি কাদা-পানির খাল।
এলাকাবাসী অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button