sliderস্থানিয়

পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে পানিবন্দি পরিবারে চাল বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি: টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে রাঙ্গামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অসংখ্য পরিবার কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। ঘরবন্দি মানুষের জীবনযাত্রা একেবারেই থমকে গেছে। ঠিক এই সময় পৌরসভার উদ্যোগে পানিবন্দি পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয় জরুরি খাদ্যসামগ্রী হিসেবে চাল।
এ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—এ কে এম বশির হোসেন, রাঙ্গামাটি পৌরসভা, মোঃ বাচ্চু মিয়া, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম, জেলা যুবদল সহ-সভাপতি, মোঃ কামাল হোসেন, জেলা যুবদল সহ-সাধারণ সম্পাদক,মোঃ ইদ্রিস হাওলাদার, পৌর শ্রমিক দল সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাদেমুল ইসলাম খাদেম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদল সহ-দপ্তর সম্পাদক,প্রচারের দায়িত্বে ছিলেন ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী মোঃ শিপন মিয়া।

ত্রাণ গ্রহণ করতে আসা এক বাসিন্দা জানান, কয়েকদিন ধরে পানিবন্দি থাকার কারণে খাদ্য সংকটে ভুগছিলেন তারা। পৌরসভার এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button