sliderস্থানিয়

বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গাতে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:  ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক ড. শাহাবুদ্দিন আহমেদের উদ্যোগে ফরিদপুর-১ এর তিন উপজেলা- বোয়ালমারী, মধুখালী, এবং আলফাডাঙ্গার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বোয়ালমারী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ, সোলনা আলিয়া মাদ্রাসা মসজিদ, হাসামদিয়া মাদ্রাসা মসজিদ, বাবুর বাজার মসজিদ,‌ আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এবং মধুখালী উপজেলার কেন্দ্রীয় বাজার মসজিদে আছর এবং মাগরিবের নামাজের পরে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের আশু রোগ মুক্তির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। 

এছাড়া দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা এবং সমৃদ্ধির জন্য আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানানো হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রায় হাজার খানেক মুসল্লী অংশগ্রহণ করেন। ড. শাহাবুদ্দিনের এই ব্যতিক্রমী উদ্যোগকে এলাকার মুসল্লীরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন মিছিল মিটিং করে আসলে শহীদদের কোন উপকারে আসবে না; বরং তাদের জন্য দোয়া করাটাই বুদ্ধিমানের কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button