sliderস্থানিয়

কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ২৭ শে জুলাই রবিবার কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দীপশিখা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক বদরুল আলম নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কটিয়াদী শাখার সভাপতি শাহজাহান পিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক খাইরুল আলম, আব্দুল আউয়াল, কার্যকরী সদস্য মীর মোরশেদ আলম প্রমুখ। বক্তাগন বলেন, প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সুযোগ করে দিতে হবে। আমাদের বাংলায় বৈষম্যের কোন স্থান নেই। এখানে কোন রূপ বৈষম্য চলবে না। তারা আরো বলেন, কিন্ডারগার্টেন গুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের অন্তর্ভুক্তি না করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সমস্ত কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবী জানান। মানববন্ধনে উপজেলার ৭০ টি কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষক- শিক্ষার্থী ও অনেক অভিভাবক অংশগ্রহণ করে, তাদের অন্তর্ভুক্তির দাবি জানান। উল্লেখ্য যে, গত ১৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা থেকে কিন্ডারগার্টেন কে বাদ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button