sliderস্থানিয়

তাহিরপুরের লামাকাটা সীমান্তে ৬ বাংলাদেশী আটক

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: অবৈধ ভাবে ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে ৬ বাংলাদেশীকে আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পূর্বে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্ত ঘেঁষে লামাকাটা এলাকা থেকে আটক করে বিজিবি।

আটককৃতরা, সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪),মধ্যনগর উপজেলার গবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭),নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০),একেই জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।
খোঁজ নিয়ে জানা গেছে,সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৪/এমপি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাঘাটা এলাকা দিয়ে আটককৃতরা বাংলাদেশে প্রবেশ করে। তারা কাজের উদ্দেশ্যে প্রায় ৪ থেকে ৫ মাস পূর্বে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নেয়। সেখানে সঠিক মজুরী না পাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে আবার পালিয়ে আসার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button