sliderস্থানিয়

লোহাদী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মতিউর রহমান

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া থানাধীন লোহাদী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মতিউর রহমানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত লোহাদী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক আফরোজা সুলতানা কে সচস্য সচিব, তাজ উদ্দীন আহমেদকে অভিভাবক প্রতিনিধি ও আমেনা খাতুন মিতি কে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা এডহক কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button