
তপন দাস, নীলফামারী: ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষিকা জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান ও জেলা পুলিশ সুপার নীলফামারী এ.এফ.এম তারিক হোসেন খান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বুধবার সকাল ১০ টার দিকে নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধি স্হলে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তারা।
জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক নীলফামারী; মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা, নীলফামারী; আরজু মোঃ সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ, জলঢাকা, নীলফামারীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মরহুমার পরিবারবর্গ।




