sliderস্থানিয়

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে চীনা প্রতিনিধিদের পরিদর্শন ও মতবিনিময়

রতন রায়হান,রংপুর: তিস্তা বাঁচাও, নদী রক্ষা আন্দোলনের ধারাবাহিকতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সাথে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সরেজমিনে তিস্তা নদীর পাড় এবং তিস্তাপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের বসতবাড়ি পরিদর্শন করেন। তাদের উপহার সামগ্রি হাতে তুলে দেন। এ সময় নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন চীনা প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button