sliderস্থানিয়

সুলতানপুর ইউনাইটেড যুব সংঘের বৃক্ষ রোপন কর্মসূচি

হরিরামপুর প্রতিনিধি: ১১ জুলাই শুক্রবার বেলা ১০ ঘটিকায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর ইউনাইটেড যুব সংঘ ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, সুলতানপুর ইউনাইটেড যুব সংঘ ও সমাজকল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য-জসিম উদ্দীন, সুফিয়া বেগম, রাজিব ও শামসুল প্রমূখ।
সুলতানপুর ইউনাইটেড যুব সংঘ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান ও সমাজ সেবক এবং প্রবাসী আশরাফুল ইসলাম (ভুলু) বৃক্ষ রোপনের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, গাছ লাগান,পরিবেশ বাঁচাও এই প্রতিপ্রাদ্য শ্লোগানকে সামনে রেখে সুলতানপুর রিতা আবাসনিক প্রকল্প ও স্কুল প্রাঙ্গণে শতাধিক বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button