
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:এসএসসি সমমানের পরীক্ষা ২০২৫ইং এর ফরিদপুরের সালথা দাখিল মাদ্রাসা বিগত কয়েক বছরের তুলনায় এবার দাখিল পরীক্ষার ফলাফল ৯৭.১৪% পেয়ে উপজেলার সেরা গৌরব অর্জন করেছে।
দাখিল পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষা বর্ষের সাধারণ বিভাগ থেকে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো, তাদের মধ্যে একজন ফেল করেছে। ৩৪জনের মধ্যে দুই জন জিপিএ-৫ পেয়েছে, বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানের সুপার মাওলানা তাওফিকুর রহমান বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের দোয়া ও সহযোগীতা এই ফলাফলের পিছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




