sliderরাজনীতিশিরোনাম

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে আগামী নির্বাচনে ভোটারদের কাছে প্রধান বিবেচ‍্য ইস‍্যু বানাবে এবি পার্টি

পতাকা ডেস্ক: আগামী নির্বাচনে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে ভোটারদের কাছে প্রধান বিবেচ‍্য ইস‍্যু হিসেবে তুলে ধরবে এবি পার্টি।
দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে আজ  এক মতবিনিময় সভায় এ দিকনির্দেশনা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর ঐক্যমতের বাইরে দেশ পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। সরকার ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা অব্যাহত রেখেছে। সেখানে বেশকিছু বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এখনো ঐক্যমতে পৌছানো সম্ভব হয়নি। বিশেষ করে সংবিধানে সত্তর অনুচ্ছেদ নিয়ে সকল দল একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা এবং রাষ্ট্রপতি নির্বাচন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এর বাইরে গিয়ে সংবিধান নির্ধারিত প্রতিষ্ঠান সমুহের নিয়োগ নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। এই সবকিছু বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতি করতে হবে। মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও
এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক ও পার্টির উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সোলায়মান চৌধুরী বলেন, একটি রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসীবাদি আওয়ামীলীগ সরকারের পতনের পর নতুন করে বাংলাদেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণের আকাঙ্ক্ষা নিয়ে আজ এই মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। আমরা অনেক ত্যাগ ও কষ্ট সহ্য করে এই পার্টি গঠন করেছি, আপনাদের ধৈর্য, ত্যাগ আর পরিশ্রমের ফলে পার্টি আজ সারাদেশে আলোচনায় এসেছে। এর আগে আমাদের চল্লিশটি জেলায় কমিটি ছিলো যা এখন প্রায় সকল জেলায়ই ছড়িয়ে পরেছে। আজ আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা করছি। আমি আশাকরি আপনারা এখান থেকে ফিরে গিয়ে সারাদেশের সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠন বিস্তার করবেন।
তিনি দেশ পরিবর্তনে এবি পার্টির ইতিবাচক রাজনীতি তুলে ধরে বলেন, আমরা বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এবি পার্টিই নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে সক্ষম হবে।
আমরা একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। তিনি মনোনয়ন প্রত্যাশীদের মতামত ও বক্তব্য শুনে বলেন, নির্বাচনকে সামনে রেখে এখন বাংলাদেশের সকল উপজেলা, ইউনিয়ন ও গ্রামে এবি পার্টির সংগঠন প্রতিষ্ঠা করতে হবে।
সভাপতির বক্তব্যে মঞ্জু আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা সামনে রেখেই জোট গঠনের দিকে নজর দিতে হবে। দেশের জনগণ যেন বুঝতে পারে এবি পার্টি সত্যিই নতুন রাজনীতি নিয়ে এসেছে এবং এদের পক্ষেই নতুন বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। তিনি মতবিনিময় সভা থেকে এলাকায় গিয়েই সবাইকে নির্বাচনী প্রচারণা ও সংগঠন বিস্তারে ঝাপিয়ে পড়ার আহবান জানান।
সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী প্রচারণার নানা পরামর্শ দিয়ে বলেন, আমরা নতুন রাজনীতি করছি এটা জনগণকে বোঝাতে হবে। এলাকার সমস্যা নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স সহ এবি পার্টির সারাদেশের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button