নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হত্যা মামলায় মো.মনির হোসেন(২৮) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয। মনির হোসেন সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিন চারিগ্রাম এলাকার সোনা মিয়ার পুত্র ।
থানা পুলিশ সূত্রে জানাযায়,ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে ১টি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামী মনির হোসেন। মামলাটি র্দীঘদিন বিচারাধীন থেকে গত ৩০ মে ২০২৪ সালে অতি:জেলা ও দায়রা জজ,৮ম আদালত,ঢাকা চুরান্ত রায় ঘোষনা করেন। সেখানে মনির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত। তারপর থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুল জলিল ও এএসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের বাসন এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত আসামী মনিরকে শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।



