sliderস্থানিয়

ফাঁকা রাস্তায় নিষিদ্ধ আলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের একটি ফাঁকা রাস্তায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৫ জুন) ভোর ৬টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং ফ্যাক্টরির সামনে মিছিলটি করা হয়। পরে সেই মিছিলের একটি ভিডিও এবং কয়েকটি ছবি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়।

মিছিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, ছাত্রলীগকর্মী আদনান হোসেন,দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম,হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানসহ ১৫-২০ জন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের অন্যতম নেতা আশরাফুল ইসলাম রাজু বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে ঝটিকা মিছিল করতে পারছেন।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘আজ এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, জাতীয়ভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম এজাহারভুক্ত আসামি। তাকে পেলেই গ্রেফতার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button