sliderস্থানিয়

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

তপন দাস, নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৫জুন) বেলা তিনটার দিকে জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদের পাশে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া এলাকার মৃত. সোবহান আলীর ছেলে।

জানা যায়, নীলফামারী সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের শেখ মসজিদের সামনে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত এবং একজন ঘটনাস্থলে নিহত হয়। নিহত আইজুল ভ্যানের যাত্রী ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button