
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. আবু বক্কার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নামে বিভিন্ন অপরাধের অন্তত ১৪টি মামলা রয়েছে।
আজ শনিবার (৩১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে পাশের নগরকান্দা উপজেলার বিনোকদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত হাচেন মোল্যার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসবক লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কারের বিরুদ্ধে মারামারীসহ মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর বিনোকদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




