
মাসুুুুুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি নিরিবিলি গ্রামের নাম ডৌহাতলী।এটি উপজেলার তরফপুর ইউনিয়নে অবস্থিত। ওই গ্রমের মেহার আলীর মেয়ে শাহিদা বেগম। চোখে স্বপ্ন আর গায়ে লাল টুকটুকে শাড়ি নিয়ে বউ সেজে চলে যান শ্বশুর বাড়ি। সন্তান আসে তার সংসারে, শাহিদার স্বপ্নও আরো বড় হয়। কিন্তু ভাগ্যচক্রে স্বামী-সন্তান নিয়ে তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসতে হয় ডৌহাতলী তার বাবার বাড়িতে।
আর কিছুদিনের মধ্যেই জানতে পারেন তাদের ৩ সন্তানই রক্তের জটিল থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। শাহিদার সব স্বপ্ন ভেঙে যায় যখন তার স্বামী এই অসুস্থ ৩ ছেলে-মেয়েকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে যায়। ৩ সন্তানকে নিয়ে শুরু হয় তার অন্য এক জীবন সংগ্রাম।
শাহিদা বলেম “আমি এখন এই গ্রামেই থাকে। গত ২০ বছরে হইছে,একদিনও শ্বশুর বাড়ি যাওনের ভাগ্য হয়নাই।”
থ্যালাসিমিয়া আক্রান্ত ৩টি শিশুর চিকিৎসা খরচ যোগানোর সাধ্য তো তাদের নেই! তাই শাহিদা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা হাতে আসে সেটুকু সম্বল করে ৩ সন্তানকে নিয়ে ঢাকায় থ্যালাসিমিয়া ফাউন্ডেশনে যান তাদের চিকিৎসা করাতে।তাদের চিকিৎসার বর্তমানে প্রচুর টাকা খরচ হচ্ছে যা শাহিদর পক্ষে জুটানো সম্ভব না।তাই তিনি সকলের নিকট সহযোগিতাও চেয়েছেন।
শাহিদার এই কঠিন বাস্তবতার খবর শুনে তার বাড়িতে চলে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব।বিএনপির এই নেতা শাহিদাকে আর্থিক সহযোগিতা করেন এবং সবসময় পাশে থাকবেন এমন প্রতিশ্রুতিও দেন।
শুক্রবার (২৩ মে) বিকাল ৪ টার সময় শাহিদার বাড়িতে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় এই নেতার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া,উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবু কাউসার,পৌর কৃষকদলের আহ্বায়ক মান্নান খান, উপজেলা জাসাসের সদস্য সচিব নেহাজ উদ্দিন,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদার ও আরিফুজ্জামান শাহীন,উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সরকার সাইফুল, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক ইমরান শেখ, যুবদলের সাবেক সদস্য রানা আহমেদ,জাসাস নেতা তোফাজ্জল সিকদার ও ইমরান মাহমুদ সহ উপজেলা,পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




