
হরিরামপুরে প্রতিনিধি: শুক্রবার ২৩ মে ২০২৫ এ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির দায়ে দেলোয়ার হোসেন (২১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, গত ২০ মে শুক্রবার ভোর বেলায় উপজেলাধীন আলগিচর গ্রামের রিপন বেপারীর অটোরিকশার ব্যাটারি চুরে হয়। অঃপর ঢাকা জেলার নবাবগঞ্জের বেড়িবাধ ভাঙ্গারি দোকানে উপজেলার দড়িকান্দি এলাকার দোলোয়ার হোসেন(২১) নামের এক যুবক ব্যাটারি বিক্রি করতে গেলে, স্থানীয় জনপ্রতিনিধি ও অত্র এলাকার যুব সমাজ সন্দীহানভাবে আটকিয়ে রাখে। এক পর্যায়ে দোলোয়ার ব্যাটারিটি চুরে করেছে বলে স্বীকৃতি দেয়।
অতঃপর দোলোয়ার হোসেনকে আটককৃতরা হরিরামপুর এর বাহিরচর এলাকার ফারুক (মাস্টার) এর জামিনদারে ও অত্র এলাকার গন্যমান্যব্যক্তিদের অবহিত করে তাদের কাছে হস্তান্তর করে।
পরবর্তী সময়ে বাহিরচর বাজারে দোলোয়ার সহ দক্ষিণ বাহিরচর গ্রামের ইদ্রিস এর পুত্র শেখ রনিকে স্থানীয়রা আটক করে অটোরিকশার ব্যাটারি চুরে করার দায়ে। এ নিয়ে বাজারে হৈ চৈ সহ নানা সমস্যা শুরু হওয়াতে স্থানীয় লোকজন হরিরামপুর থানাকে অবহিত করেন। অঃপর পুলিশ তাৎক্ষনিক ঘটনার সততা যাচাই করে সাথে সাথে থানায় ধরে নিয়ে আসে।
উল্লেখ্য, ২ নং বিবাদি শেখ রনি (২৬) কে প্রথমে অটোরিকশার ব্যাটারি চুরি করার দায়ে অভিযুকক্ত করা হয়েছিলো বলে এলাকাবাসীর অনেকেই সাংবাদিকদের জানান,কিন্তু পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগানদাতা চোরকে টাকার বিনিময়ে পুলিশ হেফাজতে নেয়া হয়নি এমন পোষ্ট দেখা গেছে এবং গুনজন শোনা গেছে বলে অনেকে জানান।
এ বিষয়ে উপজেলার আলগিচর গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র রিপন বেপারী (বাদী) সাংবাদিকদের জানান,অটোরিকশার ব্যাটারির চুরির ব্যাপারে অভিযুক্তদের নামে আমার কোন অভিযোগ নেই, তবে পুলিশ প্রশাসন যদি আইনী প্রক্রিয়ায় শাস্তি দেয় তাহলে আমি আইনের প্রতি সম্মান প্রদর্শন করি। আমি গরিব অসহায় একজন মানুষ,আমার ব্যাটারি থানায় রয়েছে অতিদ্রুত যেন পুলিশ প্রশাসন আমার ব্যাটারি আমাকে ফিরিয়ে দেয় এই দাবি জানাচ্ছিচ্ছি।
অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেন আরো জানান, এলাকায় এর আগেও অনেকবার ব্যাটারি চুরি হয়েছে, রিপন ব্যাপারি অসহায় ও দুঃস্থ পরিবারের একজন মানুষ, তার ঘটনা সম্পর্কে আমি অবজ্ঞত আছি,অভিযুক্ত চোরের শাস্তির দাবি জানাই এবং ভবিষ্যতে এরকম দুঃসাহসিকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ যেন না করতে পারে এ ব্যাপারে প্রশাসনকে জোরদার দাবি জানাচ্ছি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুমিন খানকে মুঠোফোন সাংবাদিকেরা জিজ্ঞাসা করলে তিনি জানান,অটোরিকশার ব্যাটারি চুরির ব্যাপারে অভিযুক্ত দোলোয়ার হোসেন (২১) কে গতকাল ঘটনার সততা যাচাই করে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাক আইডি হতে যে গুজব মিথ্যা ভিত্তিহীন পোস্ট করেছে পুলিশের বিরুদ্ধে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি আরো জানান,অভিযুক্ত দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।



