নলছিটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে গাাড় চাপায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী যুবক (৩৫) নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) দিবাগত শেষ রাতের দিকে বরিশাল-পটুয়াখালি আঞ্চলিক সড়কের নলছিটি উপজেলাধীন ভরতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহষ্পতিবার (১০ এপ্রিল) সকালে এলাকাবাসী সড়কে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে নলছিটি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম । নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার ভোর রাতের যেকোনো এক সময় গাড়ি চাপায় মানসিক প্রতিবন্ধী ওই অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এখনও (বৃহস্পতিবার দুপুর ২টা) তার কোনো পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে ওই যুবক হিন্দু সম্প্রদায়ের লোক হবেন।




