Uncategorized
৮০০ মিটারে ইতিহাস গড়লেন রুদিশা

ছেলেদের ৮০০ মিটার দৌঁড়ে স্বর্ণ জিতে নতুন ইতিহাস গড়লেন কেনিয়ার দৌঁড়বিদ ডেভিড রুদিশা। এই নিয়ে অলিম্পিকের এই ইভেন্টে পর পর স্বর্ণপদক জয় করলেন বিশ্ব রেকর্ডধারী এই দৌঁড়বিদ।
ফলে দীর্ঘ ৫০ বছরেরও বেশী সময় পর প্রথম দৌঁড়বিদ হিসেবে স্প্রিন্টারে পর পর দুই অলিম্পিকের এই ইভেন্টে সেরা হবার গৌরব অর্জন করলেন তিনি। চার বছর আগে লন্ডন অলিম্পিকেও ৮০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন তিনি।
সোমবার স্বর্ণ জিততে কেনিয়ার এই দৌঁড়বিদ সময় নিয়েছেন ১ মিনিট ৪২.১৫ সেকেন্ড। এতে ১ মিনিট ৪২.৬১ সেকেন্ড সময় নিয়ে আলজেরিয়ার তৌফিক মাকলুফি রৌপ্য এবং ১ মিনিট ৪২.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন যুক্তরাষ্ট্রের ক্লেটন মারফি।




