উপমহাদেশশিরোনাম

ভারতকে চীনের হুঁশিয়ারি : নাক গলাবেন না

ভারতের উদ্দেশ করে নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে অযথা যেন ভারত নাক না গলায়। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার আগে চীনা সরকারি সংবাদপত্রে এই ভাবেই হুঁশিয়ারি দিল ভারতকে। যা নিয়ে নতুন করে চাপ বেড়েছে চীন এবং ভারতের সম্পর্কের উপর।
চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ একটি নিবন্ধে লেখা হয়েছে, ‘‘ভারত যদি চায় চীনে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যগুলির রফতানি শুল্ক কম থাকুক, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হোক, তা হলে পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই’র ভারত সফরের সময় দিল্লি এটা বোঝানোর চেষ্টা করুক যে, দক্ষিণ চীন সাগর নিয়ে অযথা নাক গলানো তারা বন্ধ করবে। ভারত যদি মনে করে, ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপরে বেইজিং শুল্ক হ্রাস করলে তার রফতানি বাণিজ্য বাড়বে, তা হলে যে ইস্যুতে দিল্লির নাক না গলালেও চলে, সে ব্যাপারে দিল্লি আরো সতর্ক হোক। যাতে এই গুরুত্বপূর্ণ সময়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ না হয়ে যায়।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button