আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফ্রান্সে জন্মদিনের উৎসবে আগুন, নিহত ১৩

ফ্রান্সে জন্মদিনের উৎসব পালনকালে একটি বারে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ফ্রান্সের উত্তরাঞ্চলের রোন শহরের কিউবা লিবরে বারে এই অগ্নিকাণ্ড হয়।
স্থানীয় মন্ত্রী বার্নার্ড কাজনভের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার মধ্যরাতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কিউবা লিবরা বারের ভূগর্ভস্থ কক্ষে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বার্নার্ড কাজনভ এএফপিকে বলেন, আগুন লাগার খবর পেয়ে অর্ধশতাধিক অগ্নিনির্বাপনকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনে ১৩ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর।
বার্নার্ড কাজনভ জানান, আগুন ধরার কারণ জানতে তদন্ত চলছে।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহৃত কেকের মধ্যকার মোমবাতি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button