slider

ভবদহের জলাবদ্ধ এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকার জলাবদ্ধ মানুষের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় জেলার অভয়নগর উপজেলার জলাবদ্ধ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৯ অক্টোবর) অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের মাঝে দলটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার পায়রা, প্রেমবাগ এবং সুন্দলী ইউনিয়নের কয়েক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button