মানিকগঞ্জ হুরন নাহার উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষক কর্মশালা

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: জেন্ডার সচেতনতা বৃদ্ধি করি,নারীবান্ধব প্রতিষ্ঠান গড়ি এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক ও হুরুন নাহার উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজন আজ দুপুরে বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে বাল্য বিবাহ,নারী নির্যাতন ও সামাজিক সহিংসতা প্রতিরোধে আইনগত ধারণা ও সচেতনতায় শিক্ষকদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আতোয়ার হোসেন এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এ.কে.এম সুলতান। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো.সাইদুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,শিউলি ঘোষ,শিউলী খান, বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাস প্রমুখ।
বক্তারা বলেন বাল্য বিবাহ যৌন হয়রানিসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পারিবারিক ও অভিবাভক সমাবেশ করে সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।




