আইন আদালতশিরোনাম

গুলশানের বাড়ি হারালেন ব্যরিস্টার মওদুদ

রাজধানীর গুলশানে সাড়ে তিন বিঘার ওপর নির্মিত বাড়িটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ফেরত দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে বাড়িটি আর তাঁর মালিকানায় থাকল না।
আদালত একই সঙ্গে মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ-সংক্রান্ত ফৌজদারি মামলা বাতিল করেছেন।
রাজউক ও রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি নিজামুল হক।
আদালতে মওদুদ আহমদের পক্ষে তিনি নিজেই ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাজউকের পক্ষে ছিলেন কামরুল ইসলাম সিদ্দিকী।
১৯৮৫ সালে উপরাষ্ট্রপতি থাকার সময় ভাইয়ের নামে রাজউকের কাছ থেকে বাড়িটি নিয়েছিলেন মওদুদ আহমদ। এ বাড়ির মালিক ছিলেন অস্ট্রিয়ার কূটনীতিক ইনজে ফ্লাট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button