slider

নারী লোভী অধ‍্যক্ষ মালেক কে অপসারণের দাবিতে ছাত্র শিক্ষকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের চালনা নামাজপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেকের অপসারণ দাবিতে ছাত্র ও শিক্ষকের মানববন্ধন করেছেন,

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মধ্যে নিয়োগ বাণিজ্য নারি কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিলেন এই অধ্যক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাম্ভিকতার সাথে একাই সব কাজ করে যেতেন বলেও জানান তারা, তিনি পিরোজপুর জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক পদেও ছিলেন সেই প্রভাব দেখিয়ে সকলকে ভয় ভীতি প্রদর্শন করে দুর্নীতি করেছেন দাম্ভিকতার সাথে, নিজের মাদ্রাসার ছাত্রীর সঙ্গেও কেলেঙ্কারি ঘটার পর তাকে বিয়ে করেন, নিয়োগ বাণিজ্য সহ মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাউকে তোয়াক্কা না করে সবকিছু আত্মসাৎ করেছেন বলে স্থানীয় লোকজন জানান,

মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় তিনি সকল অপকর্মের সাথে সংযুক্ত ছিলেন বলে তারা অকপটে স্বীকার করেন তাই ছাত্র শিক্ষক ও স্থানীয়দের দাবি মাওলানা আব্দুল মালেক কে অপসারণ করে শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে,শিক্ষা অফিস এবং ডিসি অফিসে ছাত্র শিক্ষকরা একটি স্মারকলিপি ও প্রদান করেন বলেও জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button