slider

নিয়ামতপুরে বিএনপির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষকে নিয়ে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রবিবার বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও ভাবিচা ইউপির দ্বায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা সমন্বয়কারী আব্দুর রহমান বাবু।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ছাত্র দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমূখ।
মতবিনিময় সভায় ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট না হয় তা নিয়ে বক্তারা সতর্কবার্তা দেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button