slider

শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে কটিয়াদীতে মানববন্ধন

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এই স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন, পরিষ্কার
পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কটিয়াদীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় । পিএফজি কটিয়াদীর পিস অ্যাম্বাসেডর,সাংবাদিক মোজাম্মেল হকের সার্বিক তত্ত্বাবধানে নুরুজ্জামান মামুনের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ হাকিকুল ইসলাম, জামাল উদ্দিন, বাদশা মিয়া, ইফরান হোসেন, মতিউর রহমান প্রমুখ।
মানববন্ধনে পিএফজি সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, শিক্ষক, কর্মজীবী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ । পিস অ্যাম্বাসেডর মোজাম্মেল হক বলেন,বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিনের শাস্তি, সম্প্রীতির এই কটিয়াদীতে যাতে কোনো ধরনের ধর্মীয় সম্প্রাদায়িকতা, সংঘর্ষ, হানাহানি মারামারি, লুটপাট ভাঙচুরের কোনো ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে । আসুন সকলকে নিয়ে দল মত, ধর্ম নির্বিশেষে একে অপরের ভাই এবং প্রতিবেশী হয়ে মিলেমিশে থাকি। মানববন্ধন শেষে পিএফজির সদস্যগন কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রাস্তা ছাত্রদের নিয়ে পরিস্কার
পরিচ্ছন্ন করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button