শিক্ষাশিরোনাম

চোরকে সব সময় চোরই বলবো-ইনু

সম্প্রতি সাংসদদের ‘চোর’ বলে ভালোই বিপদে পড়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে সেই মন্তব্যের সংসদে সদস্যদের তোপের মুখে ক্ষমাও রাজাকার এবং জঙ্গিকে জঙ্গিই বলবো।’
বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন ইনু। নিজের বক্তব্যের সময় ইনু ‘চোরকে চোর’ বলবেন বলে মন্তব্য করেন।
এর আগে টিআর ও কাবিখা প্রকল্পের জন্য বরাদ্দের অর্ধেকই সাংসদরা নিয়ে যান বলে মন্তব্য করেন ইনু। পরে তার মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা হয়। প্রধানমন্ত্রীও মন্ত্রী পরিষদের সভায় এ নিয়ে মন্তব্য করেন বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
এ ঘটনায় মন্ত্রী পরিষদে দুঃখ প্রকাশ করেন ইনু। পরে সংসদ সদস্যদের সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চান তিনি।
প্রসঙ্গটি তুলে মত বিনিময় সভায় ইনু বলেন, ‘মুরুব্বিরা বলেছেন একটু কৌশল করে কথাবার্তা বলতে। ক্ষমতায় থাকলে সব কথা বলা যায় না। জানি না কতোটা কৌশলী হতে পারবো। তবে আমি সব সময় চোরকে চোরই বলবো। আমি রাজাকারকে রাজাকার, জঙ্গিকে জঙ্গিই বলবো।’
জঙ্গিবাদ বিষয়ে পবিত্র কুরআন ও রাসূল সা.-এর হাদিসের কথা উল্লেখ করে ইনু বলেন, ‘কুরআনে এ ধরনের জঙ্গিবাদকে কুফরি বলা হয়েছে। বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সা.-ও এই ধরনের কর্মকাণ্ড থেকে সতর্ক করেছেন। বলেছেন যে, আমার বিদায়ের পর তোমরা ভাইয়েরা- ভাইয়েরা যুদ্ধে লিপ্ত হয়ো না।’
জঙ্গিবাদের জন্য মাদরাসা ও নর্থ সাউথকে দায়ী না করার পরামর্শ দেন ইনু। তিনি বলেন, ‘নর্থ সাউথের ২০ হাজার শিক্ষার্থীদের মধ্যে দুই চার জনের সন্ত্রাসী হওয়া বড় কিছু নয়। এটা সমগ্র দেশের পরিস্থিতির একটি চিত্র।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button