slider

নব-গঠিত ঘিওর রিপোর্টার্স ক্লাবে সভাপতি সোহেল রানা, সম্পাদক মোঃ ফরিদ মিয়া

ঘিওর সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর রিপোর্টার্স ক্লাবের নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে । এশিয়ান টেলিভিশনের মানিকগঞ্জ পশ্চিমাঞ্চল প্রতিনিধি সোহেল রানাকে সভাপতি এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । শনিবার বিকেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি মীর্জা সেলিম উজ্জামান (দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম (দৈনিক নববার্তা), যুগ্ম-সম্পাদক হুমায়ন খালিদ খান (দৈনিক এই বাংলা), কোষাধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ প্রধান(দৈনিক বাংলাদেশ নিশান), দপ্তর সম্পাদক মোঃ জিন্নাত আলী (দৈনিক আল-আযান), প্রচার সম্পাদক মোঃ জীবন আহমেদ ফারুক (দৈনিক খবরের আলো)। এছাড়া কার্যকরী সদস্যরা হলেন মোঃ সাইফুলইসলাম (ডেইলী পোস্ট), মোঃ হাফিজুর রহমান (দৈনিক সাহসী কণ্ঠ), মোঃ ওয়াহিদুজ্জামান সেন্টু (ডেইলী ট্রাইব্যুনাল), মোঃ আরিফুল ইসলাম (দৈনিক আজকের প্রত্যাশা), শাহাদুর রহমান (দৈনিক খবরের সন্ধান), মোঃ আমিনুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন মিয়া, আনন্দ টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম ও চ্যানেল এস এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আফ্রিদি আহমেদ সহ অন্যান্য সহকর্মী ও সুধীজন।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button