কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধণ

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে
সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৩১ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা
হয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাছরিন শিখা। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা ফিসারিজ অফিসার ও মৎস্য সপ্তাহ উদ্ধসঢ়;যাপন কমিটির সদস্য সচিব মোঃ আশরাফুল্লাহ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর
রহমান প্রধান, মৎস্য চাষী জোবায়দা খাতুন প্রমূখ। সফল মৎস্য চাষী হিসাবে মোঃ খোরশেদ আলম আকন্দ, ছোয়া ফিসারিজ এন্ড হ্যাচারিজ লিমিটেড, বরুন উত্তর পশ্চিমপাড়া মৎস্যচাষী সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, দেশে প্রচলিত মৎস্য আইন আছে, তা দিয়ে পোনা মাছ নিধন বন্ধ করা সম্ভব না। সবার আগে আমাদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। সমাজ সচেতন না হওয়ার কারনে নিজ স্বার্থের জন্য অনেকেই বড় ধরনের ক্ষতি করছে। জন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিজ বাড়ির আশপাশে বিল ঝিলে ও ডোবা নালায় মাছ চাষ করলে অন্তত পক্ষে ব্যক্তিগত চাহিদা টুকু মিটানো সম্ভব। ব্যবসায়িক দিক চিন্তা করে মাছের খামার করলে ব্যাপক ভাবে লাভবান হওয়া যায়। আমাদের কৃষি কাজে ব্যবহৃত কিটনাশক ওষুধ কমিয়ে জৈব সার ব্যবহার করতে হবে। ফলে বিলুপ্ত প্রায় দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। মাছের খামার গুলোতে স্বাভাবিক নিয়মে খাবার ব্যবহার করলে মাছের উৎপাদন বৃদ্ধি হবে। মৎস্য চাষ নিরাপদ ও লাভ জনক পেশায় পরিনত করতে হলে, মৎস্য অধিদপ্তরের চেষ্টার পাশাপাশি সমাজের সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে। তাহলেই জাতীয় মৎস্য সপ্তাহ স্বার্থক হবে।




