slider

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি:‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলা থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক কমল, নির্বাহী কর্মকর্তা রবিন শীষ, ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম প্রমুখ।

পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button