slider

বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের ছেলে ডাবলু মারা গেছেন

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেঝ ছেলে ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল চারটার দিকে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডাবলুর চাচাতো ভাই খোন্দকার তুহিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তুহিনের তথ্য মতে, ক্যান্সারসহ নানা শারীরিক সমস্যায় তিনি দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ ছিলেন।
প্রায় দশ দিন ধরে তিনি বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৬ জুলাই) তার হৃৎস্পন্দন সাত বার বন্ধ হয়ে গিয়েছিল এবং তাকে ফিরিয়ে আনতে সাত বার সিপিআর দেওয়া হয়েছিল।

আব্দুল হামিদ ডাবলু মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন। ছাত্রজীবন থেকে ডাবলুর বাবার অনুপ্রেরণায় রাজনীতির সঙ্গে যুক্ত হন।
তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতিসহ জেলার রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা গেছেন।

ডাবলুর ভাই খোন্দকার আকবর হোসেন বাবলু জানান, জানাজার সময় এখনও ঠিক করা হয়নি। তবে বানিয়াজুরিতে বাবা-মায়ের কবরের পাশেই ডাবলুকে দাফন করা হবে।

প্রসঙ্গত, মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডাবলুর বাবা প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির দুঃসময়ে খোন্দকার দেলায়ার হোসেন দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১১ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানাজা এবং দাফন

সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, জনাব ডাবলুর নামাজে জানাজা প্রথমে আগামী ১৮ তারিখ সকাল ১১:৩০ মিনিটে আরমানিটোলা।

দ্বিতীয়বার বাদ যোহর নয়াপল্টন পার্টি অফিসের সামনে এবং তার পরই যতটা দ্রুত সম্ভব মানিকগঞ্জ ঘিওরের পাচুরিয়া গ্রামের বাড়িতে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মানিকগঞ্জে জানাজার নামাজে অংশগ্রহণে ইচ্ছুকদের বাদ যোহর উপস্থিত থাকার অনুরোধ জানানো যাচ্ছে। পারিবারিক তথ্যের ভিত্তিতে এই পোষ্ট করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button