slider

দৌলতপুরে ইউপি উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন জমা

মোঃ রফিকুল ইসলাম মৃধা,দৌলতপুর: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর ইউনিয়ন চকমিরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ।
তিনি সাংবাদিকদের জানান, দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার জন্য ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, ১। মোঃ আব্দুস সালাম, ২। মোঃ লুৎফর রহমান তুহিন, ৩। মোঃ বাবুল হোসেন, ৪। মোঃ মাহাফুজ্জল রহমান, ৫। মোঃ নিজামুল ইসলাম, ৬। এ এম আতোয়ার রহমান, ৭। মোঃ আসলাম আলী ও ৮। মোঃ রকিবুল ইসলাম লিটন।

আগামী ৫ জুলাই জমাকৃত মনোনয়ন পত্রের যাচাই-বাছাই, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নে মোট ৯ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬ শত ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১ শত ৯৩ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ১ শত ৯৩ জন।

উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম পদত্যাগ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেন এবং বিপুল ভোটে বিজয় লাভ করেন। এজন্য এই আসনটি শুন্য ঘোষনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button