slider

ছড়ার গর্ভে বিলীন হচ্ছে শতবর্ষের শ্মশান ঘাট

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ছড়ার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের পুরাতন শ্মশান ঘাট। হবিগঞ্জের মাধবপুরে সিমনাছড়া থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। ফলে ভান্ডারোয়া গ্রামের ১২০টি হিন্দু পরিবারের ২০ শতক জায়গার উপর শতবর্ষের পুরাতন শ্মশান ঘাটটি বিলীন হয়ে যাচ্ছে।

জানা গেছে, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান বালু কারবারি পারভেজ হোসেন চৌধুরী দুই বছরের জন্য রসুলপুর কোয়ারী ইজারা নেন। ছড়ায় ড্রেজার না বসিয়ে বালু উত্তোলনের বিধান থাকলেও ইজারাদার ও বালু মহালদার লোকজন বালু উত্তোলন করছে। ছোয়াব মিয়া ও শাহজাহান মিয়া নামে দুই ব্যক্তি সিমনা ছড়া থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।

এর ফলে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাট ভেঙে সিমনা ছড়ায় বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে ভান্ডারোয়া গ্রামের সুবোধ দেবনাথ বলেন, বালু উত্তোলনের ফলে শতবর্ষের পুরাতন শ্মশান ঘাটটি বিলীন হয়ে যাচ্ছে। এমনকি ছড়ার পাশে আবাদি ফসিল জমিও ভাঙ্গতে শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, যে জায়গায় ড্রেজার মেশিন বসানো হয়েছে তা বালু মহালের ভিতরেই পড়েছে। তবে নির্দেশনা রয়েছে কোনো মসজিদ, মন্দির, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হতে পারে এমন কোনো জায়গায় বালু উত্তোলন করা যাবে না। যিনি লিজ নিয়েছেন তাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button