slider

ঘিওরে “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরকি” ভূমিসেবা সপ্তাহ শুরু

সোহেল রানা, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরকি” ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের দৌগোড়ায় ভূমিসেবা পৌছে দিতে ভূমি মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক ৮ জুন শনিবার সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা ভূমি অফিসসহ উপজেলার ৭ ইউনিয়ন ভূমি অফিসের সমন্বয়ে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য এবং বিভিন্ন সুবিধা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষ যাতে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে সেইলক্ষ্যে ৮ জুন হতে আগামী ১৪ জুন পর্যন্ত এই ৭ দিন ব্যাপী “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরকি” ভূমিসেবা কর্মসূচীর আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত এ ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার নবাগত সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, উপজেলার নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, ঘিওর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূঞা সহ আরো অনেকে। এ সময় মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপজেলার ৭ ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ভূমি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে শতাধিক মানুষের উপস্থিতিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ভূমি সেবা কার্যক্রমে দক্ষতার ভিত্তিতে উপজেলা ভূমি অফিসের চারজনকে পুরস্কৃত করা হয়। পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে ১ম, ২য় ও তৃতীয় স্থানে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং ফলজ গাছের চারা তাদের হাতে তুলে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button