slider

হরিরামপুর চরাঞ্চলে পরিবেশ বান্ধব চুলার মেলা

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা চরাঞ্চলে লেছড়াগঞ্জ ইউনিয়ন নটাখোলা গ্রামে নটাখোলা নারী উন্নয়ন সংগঠন যুবটিমের সদস্য এবং সবুজ সংহতির কমিটির আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন গবেষণা ধর্মী প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবসের কর্মসুচী হিসেবে পরিবেশ বান্ধব চুলা নিয়ে মেলার আয়োজন করা হয়।
উক্ত মেলায় ৩০ জন কৃষক তাদের স্থানীয়ভাবে তৈরি ভিন্ন ভিন্ন রকমের চুলার প্রদর্শন করেন। যে চুলাগুলো সাধারনত ধুয়া কম হয় এবং জ্বালীয় সাশ্রয় হয়। তাছাড়াও বন্যা থেকে রক্ষার জন্য আলগা চুলাও প্রদর্শন করেন। অংশগ্রহনকারী কৃষকরা পরিবেশ বান্ধব চুলার উপকারিতা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় অংশগ্রহন করেন সবুজ সংহতি হরিরামপুর উপজেলা কমিটির সদস্য মিঠু যুবটিমের সদস্য রমজান আলী নটখোলা নারী উন্নয়ন নংগঠনের সভাপতি আকলিমো বেগম বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন। আকলিমা বেগম বলেন আমরা চরে থাকি চরে প্রতি বছর বন্যা হয়। তাই আমরা আলগা চুলা ব্যবহার করি। যে চুলাগুলো বন্যার সময় আমাদের কাজে লাগে। তাছাড়া পরিবেশ বান্ধব চুলা আরমা নিজেরা তৈরিরার করি এতে কালি কম হয় এবং জ্বালীয় খরচ কম হয়।

আলোচনা শেষে অংশগ্রহনকারীদের মধ্যে বারসিক এর সহযোগিতায় ৫০টি ফলজ বনজ ও ঔষুধি( পেয়ারা কাঠাল তেতুল নিম ডালিম ও খেজুরের গাছের চারা বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button