slider

সিংগাইরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী

মো.সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : “তথ্য পেলে জনগণ নিশ্চিত হবে সুশাসন ” এ প্রতিপাদ্যে মানিকগঞ্জের সিংগাইরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ১০ টায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার মো.শহিদুল আলম ঝিঁনুক। উপজেলা নির্বাহ অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (দায়িত্ব প্রাপ্ত) মোসা. শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভুমি) মো.হাবিবুর রহমান।

প্রশিক্ষক হিসেবে তথ্য কমিশনের পরিচালক মো. সালাহউদ্দিন তথ্য আইনের বিভিন্ন দিক তুলে ধরেন । এতে উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ সচিবগন, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button