slider

বোয়ালমারীতে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারীতে এক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। সোমবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে এ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ওই মাদক কারবারির নাম মাহফুর রহমান শেখ (৪৪)। সে দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ও ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমান অভিযান চালিয়ে মাহফুজুর রহমান শেখকে দক্ষিণ কামার গ্রাম এলাকা থেকে আটক করেন। আটকের পর তার কাছ থেকে দুটি গাঁজার পুরা উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে মাদকসহ আটক করা হয়। আটকের পর আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button