slider

কাপাসিয়ায় মাদরাসা তালীমুস সুন্নাহ’র শুভ উদ্বোধন

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ ভারতের দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান কারী মাওলানা ক্বারী আবুল
হাসান আজমী দা. বা মাদরাাসা তালীমুস সুন্নাহ পিরোজপুরের শুভ উদ্বোধন ও প্রথম সবক প্রদান করেন। কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরোজপুর খান বাড়িতে আবির্ভাব সমাজ কল্যাণ সংঘ ও শোয়াইব হজ¦ ট্রাভেলস সার্ভিসেস এবং এলাকাবাসীর উদ্যোগে মাদরাাসা তা লীমুস সুন্নাহ পরিচালিত হবে।

শুক্রবার ইফতার ও উদ্বোধন অনুষ্ঠানে দেওয়না দাওয়াতুল হক মাদ্রাসার নাজেম পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দা.বা. এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী, শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস এর ম্যানেজিং ডিরেক্টর ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ শোয়াইব হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন কড়িহাতা ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন খান, কড়িহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, সমাজ সেবক মোঃ মোফাজ্জল হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি মোঃ মমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম
কেসলু, হাফেজ কারী মোঃ ওসমান গনি, ঈমাম মাওলানা আব্দুল কবির হোসাইনী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button