slider

ধামরাইয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত মো: ইয়াছিন (৫) ও মো: হাকিম (৩) পাবনার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বৃষ্টিতে বাড়ির পাশের একটি গর্তে পানি জমেছিল। রোববার বিকেলে ওই দুই শিশু খেলতে বের হলে ওই গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহতদের মা সালমা বেগম জানান, তারা স্বামী ও স্ত্রী কর্মস্থল থেকে বিকেলে বাড়িতে এসে তাদের দুই ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। এ সময় বাড়ির পাশে গর্তের পানিতে তার এক ছেলের জুতা ভাসতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই শিশুকে ওই গর্ত থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো: সুজন সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button