slider
কাপাসিয়ায় জাকের পার্টির ইফতার

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় জাকের পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সিংহশ্রী ইউনিয়নের দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির। কাপাসিয়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আফছার উদ্দিন মোড়ল, কাপাসিয়া উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক খন্দাকার সাখাওয়াত হোসেন, ইফাতার মাহফিলে সভাপতিত্ব করেন সিংহশ্রী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি রহমত আলী।




