slider

ভাসমান, অসহায় ও ছিন্নমূলদের মাঝে যশোর পুলিশের ইফতার বিতরণ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ভাসমান গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে যশোর জেলা পুলিশের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৭ই মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা হতে শুরু করে বিভিন্ন পয়েন্টে অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

যশোর জেলা সম্মানিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম এর নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে এই খাদ্য বিতরণ করেন মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) যশোর এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম‌।

এ সময় বেলাল হোসেন, পিপিএম বলেন, আমরা জেলা পুলিশ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় বিভিন্ন সময়ে (উৎসব/দুর্যোগে) সমাজের পিছিয়ে পড়া ভাসমান গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি। আমাদের এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি যশোর, জুয়েল ইমরান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল যশোর, আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোরসহ জেলা পুলিশের একটি টিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button