slider

ঝিনাইগাতীতে জাতীয় বীমা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি : জাতীয় বীমা দিবস পালন উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

১ মার্চ শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি পরিষদ চত্তর প্রদক্ষিণের মধ্যে দিয়ে এর শুভ সূচনা করা হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বীমার গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, শেরপুর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সহকারি জোন প্রধান শফিকুল ইসলাম, উপজেলা সহকারি জোন প্রধান মো. দেলোয়ার হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ.কে.এম ছামেদুল হক, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন মক্কু, সাংবাদিক জাহিদুল হক মনির প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বীমার গ্রাহক সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button