slider

ঠাকুরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলায় ওই ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও সদর, বঙ্গবন্ধু সড়ক (সদর হাসপাতালের সামনে) রাফি ডায়াগনস্টিক সেন্টারকে ৫,০০০টাকা, গ্রীন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ৫,০০০ টাকা, বিসমিল্লাহ ফার্মেসি কে ৮,০০০ টাকা, এবং বঙ্গবন্ধু সড় ক জেলা গণপূর্ত অফিসের দক্ষিণ পার্শ্বে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button