খেলা

অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিবেন সেরেনা-ভেনাস

রিও অলিম্পিক গেমসে যুক্তরাষ্ট্রের টেনিস দলকে নেতৃত্ব দিবেন ২০১২ অলিম্পিকে স্বর্ণজয়ী বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ও তার বোন ভেনাস উইলিয়ামস। এছাড়া এই দলে আরো আছেন বিশ্ব ডাবলস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রায়ান ভাতৃদ্বয়।
সর্বশেষ চার বছর আগে লন্ডন অলিম্পিকে সিঙ্গেলস ও ডাবলসে স্বর্ণজয় করেছিলেন সেরেনা। ডাবলসে তার সঙ্গী ছিল বড় বোন ভেনাস। এর আগে ২০০০, ২০০৮ ও ২০১২ সালের পরে চতুর্থবারের মত স্বর্ণ জয়ের লক্ষ্যে দুই বোন কোর্টে নামবেন। ২০০০ সালে সিঙ্গেলসে অলিম্পিক স্বর্ণ জয় করেছিলেন ভেনাস।
মহিলাদের বিভাগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ডাবলস দলে আছেন বেথানি মাটেক-স্যান্ডস ও কোকো ভানডেওয়েগে। এছাড়া ম্যাডিসন কেয়াস ও স্লোয়ানে স্টিফেন্স সিঙ্গেলসে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
দেশটির হয়ে পদক জয়ের ভাল সম্ভাবনা রয়েছে ডাবলসের বর্তমান চ্যাম্পিয়ন বব ও মাইক ব্রায়ান। ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক ব্রায়ান ভাতৃদ্বয় ৪৩৫ সপ্তাহেরও বেশী ডাবলস র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে।
লন্ডন গেমসে কোয়ার্টার ফাইনালে খেলা বিশ্বের ১৬ নম্বর তারকা জন ইসনার অবশ্য বছরের শুরুতে অলিম্পিকে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পুরুষ দলে আরো রয়েছেন স্টিভ জনসন, জ্যাক সক, ডেনিস কুডলা ও ব্রায়ান বেকার। যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন জানিয়েছে মি•ড ডাবলসের অংশগ্রহণকারীর নাম রিওতে চূড়ান্ত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button