চিনামূড়া ও ঘারমোড়া হাইস্কুলে এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৭ ফেব্রুয়ারী বুধবার দাউদকান্দি উপজেলার চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থাীদের সাফল্য কামনা করে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান ফরাজি, সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ভুইয়া ও সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন। মুনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর আল কাশেমী পীর সাহেব বানিয়া পাড়া।
উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর, রাকিবুল ইসলাম ভুইয়া, মাওলানা রুহুল আমিন, জলফুর রহমান ভুইয়া ও ছাত্রীদের সাথে মোসা: জোছনা বেগম।
এদিকে হোমনা ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক স্কুলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন ও সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন।




